ভারতের একটি সি-১৩০জে হারকিউলিস কার্গো বিমান গতকাল শুক্রবার বিধ্বস্ত হয়ে পাঁচ ক্রু নিহত হয়েছে। মধ্য প্রদেশের গোয়ালিয়রের উপকণ্ঠে এই ঘটনা ঘটে। উড্ডয়নের কিছু ক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় বিমানটি। দুর্ঘটনায় বিমান বাহিনীর দুই উইং কমান্ডার, দুই স্কোয়াড্রন লিডারসহ পাঁচনের মৃত্যু হয়। এ দুর্ঘটনা ঘটে। বিমান বাহিনী এ ঘটনাটি তদন্ত করছে।
জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে বিমানটি পর্যটন নগরী আগ্রার বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। তিন বছর আগে আমেরিকার কাছ থেকে ছয়টি সি-১৩০জে সুপার হারকিউলিস বিমান কেনে ভারত। সমপ্রতি ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় বিমানগুলিকে। ২০ টন পর্যন্ত মাল বহনে সক্ষম এই বিমান খুব ছোট রানওয়ে দিয়ে ওঠানামা করতে পারে। চীন সীমান্তের দৌলত বেগ বিমানঘাঁটিতে সমপ্রতি নামানো হয় এই বিমান। মালয়েশিয়ার নিখোঁজ এম এইচ ৩৭০-এর খোঁজেও লাগানো হয়েছে এই বিমানকে।
