দিল্লিতে ভোট কমছে আম আদমি পার্টির!

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২২:৪৭
আম আদমি পার্টি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দিল্লি? তেমনই আভাস পাওয়া গেছে সামপ্রতিক সমীক্ষায়। লোকসভা ভোটে রাজধানীতে আপের ভোট উল্লেখযোগ্য হারে কমবে বলে জানিয়েছে এবিপি নিউজ-নিয়েলসনের সামপ্রতিক যৌথ সমীক্ষা। রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশের পর প্রথম নির্বাচনেই রাজধানী দিল্লিতে ঝড় তুলেছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে আপ। কংগ্রেস বাইরে থেকে সমর্থন দিলে মুখ্যমন্ত্রীর আসনে বসেন অরবিন্দ কেজরিওয়াল। সেই সরকার ৪৯ দিনের মাথায় শেষ হলেও তারা ঝাঁপিয়ে পড়েছে লোকসভা ভোটের জন্য। কিন্তু দিল্লিবাসীর আপ-জ্বর কিছুটা স্তিমিত হয়েছে বলে আশঙ্কা। সামপ্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে, দিল্লি বিধানসভা নির্বাচনের তুলনায় ৩৪ শতাংশ কমেছে আপের ভোট। সমীক্ষার ফল অনুযায়ী, আপের জনপ্রিয়তা হ্রাসে লাভবান হয়েছে কংগ্রেস। তাদের ভোট বেড়েছে ২৮ শতাংশ। ভোট যত এগিয়ে আসছে সমীক্ষা অনুসারে তত শক্তিশালী হচ্ছে বিজেপিও। সমীক্ষা অনুযায়ী, তাদের ভোট বেড়েছে ৩২ শতাংশ।