মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামে বাড়ির গেটের ছাদ ভেঙ্গে রাবেয়া খাতুন (৪৫) নামে এক গৃহবধূ মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ির গেটের ছাদ ভেঙ্গে পড়ে রাবেয়ার মৃত্যু হয়। রাবেয়া ওই গ্রামের মৃত ওসমান আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, রাবেয়া সকালের দিকে বাড়ির গেটের ছাদ বেয়ে তার ঘরের ছাদে উঠতে যান। এ সময় গেটের ছাদ ভেঙ্গে গেলে তিনি ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন : বিশাল ব্যাবধানে এগিয়ে বিজেপি জোট
গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, খবর শুনে পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
