পরোক্ষ ধূমপানে ক্ষতি শিশু ও মহিলাদের

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২১:১৪
পরোক্ষ ধূমপানে শিশুদের অ্যাজমা বাড়তে পারে। আর মহিলাদের এর তীব্রতা বৃদ্ধিসহ মৃত সন্তান প্রসব, প্রিম্যাসিউর চাইল্ড বার্থ, হূদরোগ, ফুসফুসের সমস্যাসহ নানা শারীরিক সমস্যা হতে পারে। গবেষণায় দেখা গেছে, কানাডার বিভিন্ন রেস্টুরেন্ট ও কর্মক্ষেত্রে ধূমপান বন্ধ করায় শিশুদের অ্যাজমায় আক্রান্ত হবার হার উল্লেখযোগ্যহারে হ্রাস পেয়েছে। রেস্টুরেন্ট, অফিস ও প্রয়োজনীয় ক্ষেত্রে ধূমপান নিষিদ্ধ এমন ৫টি উত্তর আমেরিকান দেশ ও ইউরোপের ৬টি দেশের গবেষণা চালিয়ে এই তথ্য দেন বিশেষজ্ঞগণ। এ ব্যাপারে কানাডার পাবলিক হেলথ এজেন্সি সূত্রে বলা হয় যেসব শিশুরা প্রতিনিয়ত পরোক্ষ ধূমপানের শিকার হয় সেসব শিশুদের ফুসফুসের ক্ষতিসহ শ্বাস-প্রশ্বাসের নানা সমস্যা হয়। বিশ্বের অন্তত ৪০ ভাগ শিশু কোন না কোনভাবে পরোক্ষ ধূমপানের শিকার। তাই বিশেষজ্ঞগণ বলছেন, কোন অবস্থাতেই শিশুদের ও গর্ভবতী মায়েদের উপস্থিতিতে ধূমপান বাঞ্ছনীয় নয়। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ