মিয়ানমারে রাখাইন প্রদেশে দাঙ্গা তদন্তে কমিটি গঠন

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২১:৩০
মিয়ানমার সরকার সাম্প্রতিক সময়ে রাখাইন প্রদেশে সংঘটিত দাঙ্গা তদন্তে সে দেশের সীমান্ত বিষয়ক মন্ত্রী মাজ জেন মং মং অনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির কাজ হবে বুধবার রাখাইন প্রদেশে ঘটে যাওয়া দাঙ্গায় কারা জড়িত ছিল এবং কারা আন্তর্জাতিক সাহায্য সংস্থার কার্যালয় এবং বাসস্থান ক্ষতিগ্রস্ত করেছিল। প্রেসিডেন্ট ইউ থেইন সেইন কমিটিকে ৭ এপ্রিলের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার আদেশ করেছেন। বুধবারের দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য রাখাইন রাজ্য সরকার বৃহস্পতিবার রাতে সকাল-সন্ধ্যা সেখানে কারফিউ জারি করে।