জাতির কাছে ক্ষমা চাইলেন গাদ্দাফির ছেলে সাদি

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২১:৩০
লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি জেল থেকে জাতির উদ্দেশে ক্ষমা চেয়েছেন। লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা এক ভিডিও ফুটেজে এমনটাই দেখা গেছে। সাদি বলেছেন, ‘আমি লিবিয়ার জনগণের কাছে ক্ষমা চাই...লিবিয়ার নিরাপত্তা এবং স্থিতিশীলতা বিঘ্নিত করার জন্য’। ২০১১ সালে সরকার বিরোধী উত্থানের পর থেকে সাদি নাইজারে পলাতক ছিলেন। এই মাসের প্রথম দিকে তাকে সেখান থেকে লিবিয়ার কাছে হস্তান্তর করা হয়। তিনি তার বাবার শাসনের বিরোধিতাকারীদের প্রতি দমন-পীড়ন চালানোর চেষ্টায় অভিযুক্ত। গাদ্দাফির সাত ছেলের মধ্যে ৪০ বছর বয়সী সাদি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন।