হোমনা উপজেলার বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোন ভবন না থাকায় দুই বছর যাবত্ খোলা আকাশের নিচে চলছে স্কুলের কার্যক্রম। স্কুলের একমাত্র জরাজীর্ণ ভবনটি ব্যবহার অনুপযোগী হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। স্কুলটিতে বর্তমানে ২৪৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক রয়েছে। গত দুই বছর আগে প্রশাসন স্কুলের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। এরপর সেখানে আর নতুন কোন ভবন তৈরি হয়নি। ভবন ও প্রয়োজনীয় সংখ্যক চেয়ার-টেবিল না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ঐ ভবনের বারান্দার মেঝেতে ও খোলা আকাশের নিচে চলে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানসহ স্কুলের সকল কার্যক্রম। প্রধান শিক্ষক সোহেল পারভীন জানান, স্কুলের এসব সমস্যা স্থানীয় প্রশাসনকে বেশ কয়েকবার লিখিতভাবে জানানো হলেও এর কোন প্রতিকার হচ্ছে না।
