৬০০ ডিসমিজালের মাইলফলকে ধোনি

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২১:৫৭
আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ ডিসমিজাল পূর্ণ করলেন ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চলমান টি-২০ বিশ্বকাপে গত শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নাসির হোসেনকে স্ট্যাম্পিং করে এ মাইলফলক স্পর্শ করেন ধোনি। নাসিরকে আউট করে নিজের ১২৮তম স্ট্যাম্পিংয়ের রেকর্ডও পূর্ণ করেন তিনি। ফলে উইকেটরক্ষক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ স্ট্যাম্পিং করার রেকর্ডটি এখন ধোনির দখলে। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয় বেশী ডিসমিজাল করা উইকেট রক্ষকের তালিকায় এখন পঞ্চম স্থানে রয়েছেন ধোনি। তার সামনে রয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার (৯৯৮ ডিসমিজাল), অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (৯০৫ ডিসমিজাল), অস্ট্রেলিয়ার ইয়ান হিলি (৬২৮ ডিসমিজাল) এবং শ্রীলংকার কুমার সাঙ্গাকারা (৬২৮ ডিসমিজাল)।