ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বলতে একটা কোম্পানির টাকা-পয়সার সব হিসাব রক্ষা করাকে বুঝায়। অর্থাত্ কোনো কোম্পানি কত লাভে আছে, এ বছর তাদের আয় কত হলো সব কিছুরই হিসাব রাখার দায়িত্ব ফিন্যান্সিয়াল ম্যানেজারের। আর এই কাজে মেধাবী তরুণ-তরুণীরা তাদের সফলতার স্বাক্ষর রাখছেন। শুধু তাই নয়, পেশাটি ক্যারিয়ার হিসেবে বেছে নিয়ে বেশ ভালো উন্নতিও করছেন তারা। তাদেরই কয়েকজনের কথা জানাচ্ছেন প্রাঞ্জল সেলিম
চে রি স লু ই স
প্রায় ৫ বছর ধরে ‘ওয়েলস অ্যান্ড ইয়ং ব্রিউং’ কোম্পানির সাথে কাজ করছেন চেরিস লুইস। মার্কেটিং কনসালটেন্সি কোম্পানির ফিন্যান্সিয়াল ম্যানেজারের পদটি তিনি বেশ উপভোগই করছেন। পড়াশোনা শেষ করে আর বসে ছিলেন না। শুরু করে দিয়েছিলেন বিভিন্ন জায়গায় সিভি দেওয়া। সেসময় ইন্টারভিউ কল করা হলো, আর সেই ইন্টারভিউ তাকে পৌঁছে দিল আজকের তার অবস্থানে। খুব বেশি কাঠখড় তার পোড়াতে হয়নি এই জায়গায় আসার জন্য। তার মেধা আর কাজের প্রতি ভালোবাসা ছিল বলেই দ্রুত সফলতা পেয়েছেন। এই সময়ের মধ্যে তার কোম্পানিকে তিনি বেশ মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছেন।
প ল কে নি
‘কবোন’ একটি ই-কমার্স কোম্পানি। এই কোম্পানির সর্বোচ্চ পদটিতে বসে আছেন পল নামের এই তরুণ। মিডিল ইস্টের এই কোম্পানি শুরু হয়েছিল ২ বছর আগে। ‘কবোন ডট কম’ নামের একটি ওয়েবসাইটও রয়েছে এই কোম্পানির। এমন একটি বড় ইন্টারনেট কোম্পানির মার্কেটিং ম্যানেজার পদটিতে তার এক বন্ধু ছিলেন। কিন্তু পারস্পারিক দ্বন্দ্বের কারণে তারা আলাদা হয়ে গিয়েছিলেন। তার বন্ধু ছেড়ে যান তার কোম্পানি। তবে এরপর তিনি আর নতুন করে কাউকে এই পদে নিয়োগ দেননি। সেই সময় থেকে তিনি নিজেই এই পদটি সামলাচ্ছেন। সুতরাং বলা যায়, একাধারে তিনি এই কোম্পানির প্রতিষ্ঠাতা, সিইও এবং ফিন্যান্সিয়াল ম্যানোজার।
মা র লি
প্রায় ২০ বছর ধরে ফিলিপ মরিস নামের এক প্রতিভান তরুণ ‘পাও দি অ্যাকুওর গ্রুপ’ চালাচ্ছেন। ব্রাজিলিয়ান এই কোম্পানিতে মারলি যোগ দিয়েছেন বেশিদিন হয়নি। তার ব্যাপারটা একটু মজারই। আমেরিকান মেয়ে, ব্রাজিলে এসেছিলেন ছুটি কাটাতে। সেখানে ভাগ্যক্রমেই পরিচয় হয় ফিলিপের সাথে। তিনি তাকে চাকরি অফার করেন। কিছু না ভেবেই রাজি হয়ে গিয়েছিলেন মারলি। চাকরি শুরু করে তার পরিবেশটি খুব পছন্দ হয়ে যায়। আমেরিকাতে তার কোনো পিছুটান ছিল না বিধায় তিনি সব ছেড়ে চলে এলেন ব্রাজিলে। বর্তমানে তিনি এই কোম্পানির ফিন্যান্সিয়াল ম্যানেজারের পদে কাজ করছেন। সেই সাথে খুব শক্তিশালী লিডার হিসেবেও তিনি বেশ জনপ্রিয়।
