জাতীয় স্কুল হকি

আরমানিটোলার বিশাল জয়

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২২:৩০
সিহাবের হ্যাট্রিকসহ করা ছয় গোলের সুবাদে আরমানিটোলা স্কুল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৯-০ ব্যবধানে হারালো খুলনার নেভী স্কুল এন্ড কলেজকে। আরমানিটোলার পক্ষে অপর তিনটি গোল করেন তুহিন। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় চট্টগ্রামের মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ ৬-১ গোলে পালং তুলশার গুরুদাস স্কুল, শরিয়তপুরকে পরাজিত করে। জয়ী দলের দুর্জয় বৈদ্য তিনটি, শরিফুল ইসলাম ২টি ও ইফতেখাব হোসেন ১টি গোল করে। পালং তুলশারের পক্ষে একটি গোল পরিশোধ করে আবু তালিব শুভ। এরপর সিলেটের রিচি হাই স্কুল ২-০ গোলে হারায় ঢাকার শাহীন স্কুলকে। রিচি হাই স্কুলের পক্ষে গোল দুটি করেন মইনুল ইসলাম সনি। কাল প্রতিযোগিতার দ্বিতীয় দিনের অপর খেলায় যশোর মিউনিসিপ্যাল স্কুল ৬-১ গোলে হারায় কিশোরগঞ্জের আরজত আরতজান স্কুলকে। যশোর মিউ: স্কুলের পক্ষে রকি আলম তিনটি, ইকরামুল দুটি ও মুস্তাকিন একটি গোল করেন। আতরজানের গোলদাতা মুক্তাদির।-খবর বিজ্ঞপ্তির