আজকের রাশিফল

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ১৯:৫৯
০১ এপ্রিল, ২০১৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার আজ ১৮ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ৩০ জমা: আউয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ: রবি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ১ ও ৯। শুভবার: রবি ও মঙ্গলবার। শুভরত্ন: রক্ত প্রবাল ও চুনী। প্রকৃতিগতভাবে আপনি:১ সংখ্যার প্রভাবে ও এই দিনে জন্মগ্রহণ করায় আপনি সৃজনশীল ও মৌলিক ধ্যান-ধারণার অধিকারী। লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ ও শঙ্কাহীন। আপনি উচ্চাভিলাষী। পরিচিতদের উপর কর্তৃত্ব করতে আগ্রহী। কোনো বাধা ও প্রতিবন্ধকতাই আপনাকে আটকাতে পারবে না। নিজের মতে চলতে পারলে উদার। কিন্তু অন্যের মত আপনার উপর চাপাতে গেলে প্রতিবাদ করেন। বহির্মুখী জীবনেই বেশি সফল হবেন। তবে শত্রুতা ও দুর্ঘটনা সম্পর্কে সব সময় সতর্ক থাকতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: জার্মান নেতা বিসমার্স, কথাশিল্পী এডগার ওপলেস, সাহিত্যিক গোলাম সাকলায়েন, বেদুইন সামাদ, ডা: নুরুল ইসলাম, সাংবাদিক গোলাম সারোয়ার, জহিরুল আলম, নৃত্য পরিচালক আমানুল হক প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ কাজকর্মে আশানুরূপ সাফল্য নাও পেতে পারেন। তবুও হতাশ হবেন না। বাড়িতে কোন শুভ অনুষ্ঠান হতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল নাও হতে পারে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় কারো-কারো সাফল্য আসতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা অনুকূল নয়। সন্তানের কোন ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। আজ কোনো বাধার সম্মুখীন হতে পারেন। মা-বাবার স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা দেখা দিতে পারে। ভ্রমণে সুযোগ পেতে পারেন। সৃজনশীল কাজ অগ্রগতি হতে পারে। অপ্রত্যাশিত প্রাপ্তি যোগ আছে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ উত্তেজনা পরিহার করে চলুন। অনভিপ্রেত কোনো ধরনের ঝামেলার সম্মুখীন হতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কোনো কারণে মন চঞ্চল হতে পারে। কোনো প্রত্যাশা পূর্ণ হতে পারে। বেকারদের কর্ম সংস্থান উদ্যোগ সফল হতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ দাম্পত্য অশান্তি পরিহার করে চলার চেষ্টা করুন। পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো থাকবে। কারো দুঃখে বিচলিত হতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল পেতে পারেন। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। অতীতের ভুল বুঝাবুঝির কিছু থাকলেও তা মিটে যাবে। সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ আছে। নিজের ভু-ত্রুটি সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। চিত্ত চাঞ্চল্য দেখা দিতে পারে। আর্থিক দিক কিছুটা সমস্যাবহুল হবে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। কোনো কাজের তদবিরে সুফল পেতে পারেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় সুফল পেতে পারেন। মিডিয়া কর্মীদেরকে সতর্ক থাকতে হবে। কর্তৃপক্ষের সাথে মতবিরোধের আশংকা আছে। ধৈর্যের সাথে যে কোনো পরিস্থিতি মোবাবেলা করুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। গৃহে অতিথি সমাগম হতে পারে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ব্যবসায়িক কাজকর্মে বাধাগ্রস্ত হতে পারে। অন্যের জন্য নিজের কাজের ক্ষতি হতে পারে। পিতা বা পিতৃস্থানীয় কারো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রতিভার স্বীকৃতি পেতে পারেন । মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ ডেইরী ফার্মের মালিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। দুগ্ধ উত্পাদন অথবা বিক্রয়ে লাভবান হতে পারেন। মন ভালো থাকবে। অন্যের কোনো ঝামেলায় না জড়ালেই ভালো করবেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। অপ্রত্যাশিত কোনো সুযোগ পেতে পারেন। পদস্থ কর্মকর্তাদের বদলির সম্ভাবনা আছে। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক ব্যাপারে কিছুটা দুশ্চিন্তা দেখা দিতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। কেউ আজ আপনার কাজকর্মের বিরোধিতা করতে পারে। দাম্পত্য বিরোধ অব্যাহত থাকবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক দিক মিশ্র সম্ভাবনাময়। যাত্রা ও যোগাযোগ শুভ ।