খাদ্যগুণ : টমেটো

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২০:২০
শুধু দেখতেই নয়, গুণেও সেরা টকটকে লাল টমেটো। শারীরিক পরিশ্রমের পর টমেটোর রস যেকোনো কোমল পানীয়ের চেয়ে বেশি উপকারী। সবজি হিসেবে টমেটোর জুড়ি মেলা ভার। এটি যেমন কাঁচা খাওয়া যায়, ঠিক একইভাবে রান্না সুস্বাদু করার ক্ষেত্রে ব্যবহূত হয়। সালাদে বা মুড়ি মাখানোর সময় টমেটো অতুলনীয়। টমেটো সসের তো কথাই নেই। শরীরকে সুস্থ-সবল রাখতে টমেটোর ভূমিকার কথা নতুন নয়। সর্বাধিক উপকার পেতে টমেটো কাঁচা খাওয়ার পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর এর দামটাও অনেকটাই নাগালের মধ্যে। টমেটোতে রয়েছে ভিটামিন এ, বি, সি, কে, ক্যালসিয়াম, পটাসিয়াম, লাইকোপিন, ক্রোমিয়াম ও আরও গুরুত্বপূর্ণ ভিটামিনসমূহ। জেনে নিন এর কয়েকটি উপকারিতা—  টমেটোতে রয়েছে ভিটামিন-সি, ভিটামিন-এ, পটাসিয়াম ও ফলিক অ্যাসিড। ভিটামিন-সি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ত্বক ও চোখ ভালো রাখার জন্য জরুরি ভিটামিন-এ। আর মাসল ক্র্যাম্পের জন্য উপকারী পটাশিয়াম। টমেটোতে এই সব উপাদান থাকায় যাদের রক্তে হোমোসিস্টেনের মাত্রা (এক ধরনের অ্যাসিড) বেশি তাদের জন্য টমেটো উপকারী।  টমেটো রক্ত পরিষ্কার রাখে।  সিরোসিস অব লিভার প্রতিরোধ করে। গলস্টোনে সমস্যাতেও টমেটো ভালো কাজ দেয়।  টমেটো ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক। তাই ইনফেকশন রোধ করে।  ব্লাড কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে হার্টের রোগ প্রতিরোধ করতে পারে।