ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট ঘুষ গ্রহণের দায়ে দোষীসাব্যস্ত হয়েছেন। ঘুষ গ্রহণের অভিযোগে ২০০৮ সালে পদত্যাগ করতে বাধ্য হন ওলমার্ট।
‘হোলিল্যান্ড অ্যাফেয়ার’ নামে পরিচিত বিলাসবহুল প্রাসাদ নির্মাণের ঐ দুর্নীতির মাধ্যমে ঘুষ লেনদেনের অপরাধে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় আদালত। তার দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ পায় তদন্তকারী দল। এর আগে তার বিরুদ্ধে আনা অন্য কয়েকটি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়। দুর্নীতির অভিযোগে বেশ কয়েক বছর ধরেই তদন্ত চলছে ওলমার্টের বিরুদ্ধে।
