ভাঙ্গায় মুক্তিযোদ্ধা দীলিপ কুমার দাসকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

আপডেট : ২৩ মে ২০১৯, ২০:৪০

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদি গ্রামের মুক্তিযোদ্ধা দীলিপ কুমার দাস(৬৫) পরলোক গমন করেছেন। বৃহস্পতিবার ভোররাতে হৃদযন্ত্র বন্ধ হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে মারা যান তিনি। 

মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিগত জীবনে তিনি সরকারী স্বাস্থ্য পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালেই তার নিজ বাস ভবন চন্ডিদাসসি গ্রামে উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। দুপুরে তাকে ছিলাধরচর শ্মশানে শেষকৃত করা হয়।

আরও পড়ুন: মধুপুরে অন্ধ এবং শতর্বষী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক রিমান্ডে

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হিমাদ্রী খীসা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাসার, উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা, উপজেলা সহকারি কমান্ডার লক্ষী কান্ত দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নিখিল কুমার প্রমুখ।

ইত্তেফাক/নূহু