মোবাইল ফোনে দরিদ্রদের আর্থিক সেবা কার্যক্রম শুরু করেছে ব্র্যাক

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২১:২৫
দরিদ্র জনগণের কল্যাণে মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক লেনদেনের জন্য ব্র্যাক ইনোভেশন ফান্ড কার্যক্রমের পরীক্ষামূলক সূচনা হয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস্ ফাউন্ডেশনের সহায়তায় সাভারে গত রবিবার অনুষ্ঠিত ‘ব্র্যাক ফ্রুগাল ইনোভেশন: স্কেলিং ডিজিটাল’ শীর্ষক ফোরামে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ, স্ট্র্যাটেজি, কমিউনিকেশনস অ্যান্ড ক্যাপাসিটি বিভাগের ঊর্ধ্বতন পরিচালক আসিফ সালেহ্ এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস্ ফাউন্ডেশনের স্ট্র্যাটেজি, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টের ডেপুটি ডিরেক্টর লিজ কেলিসন এই ফান্ডের উদ্বোধন করেন। দুইদিনব্যাপী ফ্রুগাল ইনোভেশন ফোরামে তেরটি দেশের একশ জনেরও বেশি অংশগ্রহণকারী মোবাইল ফোনের মাধ্যমে অর্থ ও তথ্য লেনদেনের অভিজ্ঞতা বিনিময় করেন এবং দক্ষিণ গোলার্ধের সর্বসাম্প্রতিক সৃজনশীল উদ্ভাবনগুলো সম্পর্কে জ্ঞানার্জন করেন। -প্রেস বিজ্ঞপ্তি