সরষে ইলিশ

আপডেট : ২৩ মে ২০১৯, ১৯:৪২

 

সরষে ইলিশ খাব বলে

যেই গিয়েছি বাজার

মাছ দেখি না, দেখছি কেবল

মানুষ হাজার হাজার।

 

যে দোকানেই যাই না কেন

দামটা এমন হাঁকে,

শুনেই আমি সটকে পড়ি

লুকোই ভিড়ের ফাঁকে।

 

দু-তিন হাজার চাওয়া হচ্ছে

একটি মাছের মূল্য,

ইলিশ যেন আজ হয়েছে

সোনা-রূপোর তুল্য!

 

এসব দেখে ফিরে এলাম

সরষে ইলিশ ভুলে,

চক্ষু দুটো যাচ্ছে ভরে

সরষে ফুলে ফুলে।