রংপুরে মতবিনিময় সভায় হঠাত্ অসুস্থ এরশাদ

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২২:৩১
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ গতকাল সোমবার সদর উপজেলার কেরানীরহাট এলাকায় মতবিনিম সভায় বক্তব্য রাখার আগে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। এ কারণে দিনের সকল কর্মসূচি বাতিল করা হয়। জানা গেছে, মতবিনিময় অনুষ্ঠানে হঠাত্ অসুস্থ বোধ করলে নেতাকর্মীরা তাকে দ্রুত তার পল্লীনিবাস বাসভবনে নিয়ে যান। ছুটে আসেন স্থানীয় চিকিত্সকরা। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো বলে জানিয়েছেন তারা। তবে বিশ্রামে থাকতে বলেছেন। অতিরিক্ত গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।