চরভদ্রাসনে ইত্তেফাক সংবাদদাতার হাত কেটে নেয়ার হুমকি

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২২:৩১
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মুস্তাফিজুর রহমান শিমুলের হাতের কব্জি কেটে নেয়ার হুমকি দিয়েছে ফাজেলখার ডাঙ্গী গ্রামের মোঃ আইয়ুব আলী খানের বখাটে ছেলে টিপু খান (১৯) ও তার সঙ্গীরা। সোমবার দুপুরে উপজেলার হাসপাতাল রোডে শিমুল তার দোকান ঘর মেরামত করতে গেলে বখাটে টিপু তার দলবলসহ শিমুলের উপর হামলা চালায়। শিমুলের চিত্কার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ সময় টিপু ও তার সঙ্গীরা শিমুলের হাতের কব্জি কেটে নেয়ার হুমকি দেয়। এ ব্যাপারে শিমুল বাদি হয়ে চরভদ্রাসন থানায় একটি জিডি করেছেন। চরভদ্রাসন থানার এস.আই. আলিমুজ্জামান জানান, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, অভিযোগের আলোকে আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা নিব।’