কচি-কাঁচার আসরের জন্মদিনে

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ১৮:২২
মো. মাজিদুল হক ইমন সদস্য নম্বর: ৩৩৮৫ ক-কল্পনা আমার বিশ্ব নিয়ে, চি-চির দিনের স্বপ্ন নিয়ে। কাঁ-কাঁদবো আমি কষ্ট পেলে, চা-চাইবো আমি পড়তে গেলে। র-রইবো আমি সবার মাঝে, আ-আসবো ফিরে সকাল-সাঁঝে। স-সইবো নাকো দুঃখ ব্যথা, র-রচবো আমি গল্প কথা। নবম শ্রেণি, আলমডাঙ্গা আলিম মাদ্রাসা। শামসুল হক দিশারী কচি-কাঁচার পাতা নাচে কাক ভোরে দেখি গাছে। ঝোপ ঝাড়ে ছোট্ট পাখি ঘুম ঘুম মেলে আঁখি। পথে ছোটে ঘুমহারা খুশি-খুশি শিশু যারা জোটে বলে ‘এ্যাই দিন’ এলো মহা ‘স্বাধীন...।’ বড় যারা কাছে এসে সায় দিন সাথে হেসে। মু. আব্দুর রহমান আকাশ কচি-কাঁচার আসর মানে, শিশু-কিশোর নতুন গানে। কচি-কাঁচার আসর মানে, কবি-সাহিত্যিক সবাই জানে। কচি-কাঁচার আসর মানে, খোকা-খুকুর তাজা প্রাণে। কচি-কাঁচার আসর মানে, ছুটছে সবাই সমুখ পানে। সাভার, ঢাকা।