এইচএসসি পরীক্ষাপ্রস্তুতির নমুনা প্রশ্ন : ব্যবসায় নীতি ও প্রয়োগ ১মপত্র

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ১৯:২৮
মো. কবির হোসেন (সুজন) প্রভাষক,ব্যবস্থাপনা বিভাগ নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা সৃজনশীল প্রশ্ন সময়: ২ ঘন্টা ১০ মিনিট পূর্ণমান: ৬০ বি:দ্র: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক । ক বিভাগ থেকে কমপক্ষে ৩ টি এবং খ বিভাগ থেকে কমপক্ষে ২টি সহ মোট ৬ টি প্রশ্নের উত্তর দাও। ক বিভাগ: ব্যবসায় সংগঠন ১. মোহাম্মদ পুর গ্রামের মোমেনা এইচ এস সি পাস করে মেডিক্যাল সহকারীতে প্রশিক্ষণ নিয়ে স্বাস্থ্যসেবা প্রদান করেন। প্রাথমিক চিকিত্সার পাশাপাশি তিনি মান সম্মত ঔষধ বিক্রয় করেন। কিন্তু মোমেনাদের গ্রামে কোন বিদ্যুত্ না থাকায় বিশেষ বিশেষ ঔষধের গুণাগুন নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রিত তাপমাত্রা সব সময় সমান না থাকায় নষ্ট হওয়ার ভয়ে সে সব ধরনের ঔষধ ক্রয় বিক্রয় করতে পারেন না। তাছাড়া যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারনে ঔষধ কোম্পানি সময় মত ঔষধ সরবরাহ করতে অপরাগতা প্রকাশ করে। এই সকল সীমাবদ্ধতা তার ঔষধ ক্রয় বিক্রয়ে বড় বাধা। ক) ক্ষুদ্র ব্যবসায় কী? ১ খ) ব্যবসায় বলতে কি বুঝায়? ২ গ) উপরের উদ্দীপকে মোমেনার ব্যবসাটি ব্যবসায়ের কোন ধরনের আওতার অন্তর্ভূক্ত? আলোচনা কর। ৩ ঘ) উদ্দীপকে চাহিদামত ঔষধ সরবরাহ করতে না পারার যৌক্তিকতা কি বলে তুমি মনে কর? তোমার মতামত দাও। ৪ ২। কোম্পানির প্রধান দুটি দলিল হলো স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলি। ১৯৯৪ সালের কোম্পানি আইনের ৬ ধারায় স্মারকলিপির বিভিন্ন ধারার উল্লেখ রয়েছে। তার মধ্যে অতি প্রয়োজনীয় একটি ধারা যা কোম্পানির কার্যক্ষত্রের সীমা নির্দেশ করে। অন্য আরেকটি ধারায় অনুমোদিত মূলধনের পরিমান উল্লেখ থাকে। তবে পরিমেল নিয়মাবলীতে উল্লেখ থাকলে এই ধারার শর্তের হ্রাস বৃদ্বি করা যায়। শর্ত থাকে যে হ্রাসের জন্য অধিক আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয়। ক) বিবরণ পত্র কী? ১ খ) অবলেখক বলতে কি বুঝায়? ২ গ) উপরের উদ্দীপকে অতি প্রয়োজনীয় ধারা বলতে কোন ধারার কথা বলা হয়েছে? আরোচনা কর। ৩ ঘ) উদ্দীপকে অধিক আইনগত আনুষ্ঠানিকতা বলতে কোন বিষয়ের প্রতি সমর্থন জানানো হয়েছে বলে তুমি মনে কর? তোমার মতামত দাও। ৪ ৩. সমজাতীয় কতিপয় স্বল্প বিত্তসম্পূর্ণ শিল্প মালিক একত্রিত হয়ে একটি সমবায় সমিতি গঠন করেন। তবে তাদের মূল উদ্দেশ্য হলো মধ্যস্থ ব্যবসায়ীদের দৌরাত্ম হ্রাস করা। পাশাপাশি তাদের কতিপয় ব্যবসায়ী বন্ধু স্বল্পমূল্যে পণ্য ক্রয়ের শর্তে একটি সমবায় সমিতি গঠন করলেও উক্ত সমিতি থেকে সাধারণ মানুষও পণ্য ক্রয় করে উপকৃত হয়। ক) সমবায় সমিতির উপবিধি কী? ১ খ) সমবায়ের মূল আদর্শ একতাই বল- ব্যাখ্যা কর। ২ গ) উপরের উদ্দীপকে মধ্যস্থ ব্যবসায়ীদের দৌরাত্ন হ্রাসে কি ধরনের সমিতি গঠন করা হয়েছে? আলোচনা কর।৩ ঘ) উদ্দীপকে উল্লেখিত দুটি সমিতির মধ্যে কি কি সাদৃশ্য খুঁজে পাওয়া যায় বলে তুমি মনে কর? তোমার মতামত দাও। ৪ ৪। রজব, রাওন ও সাওন তিন বন্ধু। সমজোতার ভিত্তিতে প্রত্যেকেই সমান মূলধন বিনিযোগ করে ঢাকার উত্তরায় আধুনিক মানের প্রিন্টিং প্রেস চালু করে। তিনজন মিলেমিশে ও কাজ ভাগ করে মনোযোগ দিয়ে কাজ করায় তাদের ব্যবসায় বেশ উন্নতি ও সুনাম অর্জন করেছে। কিন্তু হঠাত্ এক সড়ক দুর্ঘটনায় সাওন পঙ্গু হয়ে যাওয়ার বাকী দুই অংশীদারের সম্মতিতে সাওনের সতের বছর বয়সি ছেলে প্রিতমকে অংশীদার হিসাবে গ্রহণ করে । তবে প্রিতম ব্যবসায় পরিচালনায় অংশ করতে পারবে না। ক) অংশীদারী চুক্তিপত্র কী? ১ খ) অংশীদারী ব্যবসায়ের বিলোপ সাধন বলতে কি বুঝায়? ২ গ) উদ্দীপকের আলোকে তিন বন্ধুর অংশীদারী ব্যবসাটি কোন ধরনের? আলোচনা কর। ৩ ঘ) উদ্দীপকে প্রিতমের ব্যবসা পরিচালনায় অংশ গ্রহণ করতে না পারার যথার্থতা মূল্যায়ন কর। ৪ ৫। পিআইএল মেশিনারিজ কোম্পানী চীনের হুয়াংহো কোম্পানী থেকে কিছু যন্ত্রাংশ আমদানি করে। সেই হিসাবে প্রয়োজনীয় কার্য শেষে হুয়াংহো কোম্পানি ব্যাংকের মাধ্যমে পিআইএল মেশিনারিজ কোম্পানি এর বরাবর কিছু দলিল পত্র প্রেরণ করে। যার মধ্যে একটি দলিল জাহাজে পণ্য বোজাইয়ের পর জাহাজের অধ্যক্ষ প্রদান করেছেন। পিআইএল মেশিনারিজ কো: উক্ত আমদানিকৃত যন্ত্রাংশের কিছু যন্ত্রাংশ প্রক্রিয়াজাত করে অন্য রাষ্ট্রে রপ্তানী করে। ক) প্রত্যয়পত্র কী? ১ খ) নৌ -ভাটক পত্র বলতে কি বুঝায়? ২ গ) উপরের উদ্দীপকে কোন জাহাজী দলিলের কথা বলা হয়েছে? আলোচনা কর। ৩ ঘ) তুমি কি মনে কর প্রক্রিয়াজাত করে রপ্তানী এটি কোন ব্যবসায়? যুক্তিসহ তোমার মতামত দাও। ৪ খ বিভাগ: ব্যবস্থাপনা ৬। সীমান্ত ফ্যাশন লি: একটি বৃহদায়তন প্রতিষ্ঠান যা বর্তমানে লোকসানমুখী একটি প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে এখন যে সংগঠন কাঠামো আছে তাতে কর্মীরা একই সময়ে একাধিক নির্বাহীর কাছ থেকে আদেশ পাওয়াতে কার্য সম্পাদনে সমস্যার সম্মুখীন হচ্ছে। তাছাড়া উধ্বর্তন কর্মকর্তাদের কার্যভার বেশি থাকায় সিদ্ধান্ত গ্রহণ সময়সাপেক্ষ হয়। এমতাবস্থায় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সংগঠন কাঠামো ও জনবল ঠিক রেখে প্রতিষ্ঠানের সমস্যা উত্তরণের চেষ্টা করছে। ক) কার্যবিভাজন কী? ১ খ) ব্যবস্থাপনা একটি সর্বজনীন বিষয়- ব্যাখ্যা কর? ২ গ) উদ্দীপকে প্রতিষ্ঠানের প্রথম সমস্যাটি ব্যবস্থাপনার কোন নীতির পরিপন্থি? আলোচনা কর। ৩ ঘ) উদ্দীপকে প্রতিষ্ঠানের কার্যভার লাগোবে পরিচালনা পর্ষদের কী পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে কর? তোমার মতামত দাও। ৪ ৭. জনাব আবু হেনা মোস্তফা কামাল কার্স গার্মেন্টস ইন্ডা: এর স্বত্বাধিকারী। সম্প্রতি তিনি আমেরিকা থেকে বিপুল পরিমানে বিভিন্ন ডিজাইনের পোশাক রপ্তানীর একটি প্রস্তাব পান। যথারিতি তিনি উক্ত প্রস্তাব গ্রহণ করে নির্দিষ্ট সময়ে পণ্য সরবরাহের প্রস্তুতি গ্রহণ করেন। যার ফলশ্রুতিতে তিনি নির্দিষ্ট সময়ে পণ্য সরবরাহ করার জন্য মোট কাজকে আলাদা আলাদা ভাগে ভাগ করে নেন। ক) লক্ষ্য কী? ১ খ) কমিটি সংগঠন বলতে কি বুঝায়? ২ গ) উপরের উদ্দীপকে পণ্য সংক্রান্ত পরিকল্পনাটি কোন ধরনের পরিকল্পনা? আলোচনা কর। ৩ ঘ) উদ্দীপকে উক্ত পরিকল্পনার জন্য মোট কাজকে ভাগ করার যুক্তিকতা কী? তোমার মতামত দাও। ৪ ৮. রোজ গার্ডেন নামে একটি সেবা ধর্মী প্রতিষ্ঠান বেশ কয়েক বছর যাবত তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। উপযুক্ত কর্মী সংকটের কারনে প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনের মাধ্যমে বেশ কয়েকজন কর্মী নির্বাচন করে। নির্বাচিত কর্মীদের ছয় মাস প্রশিক্ষণ দিয়ে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। তাই তাদের শ্রমিকদের কর্মদক্ষতা বেশি। তাই তাদের প্রতিষ্ঠানের কাজের মান ও গুন প্রশংসিত। ক) নির্দেশনা কী? ১ খ) অংশগ্রহণমূলক নেতৃত্ব বলতে কি বুঝায়? ২ গ) উদ্দীপকের প্রতিষ্ঠানে কোন ধরনের প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে? আলোচনা কর। ৩ ঘ) উদ্দীপকে তাদের প্রতিষ্ঠান প্রশংসিত হওয়ার যুক্তিকতা কী বলে তুমি মনে কর? তোমার মতামত দাও। ০৪ ৯। জনাব নায়েব একটি ওয়াশিং ফ্যাক্টরীর মালিক। সেখানে ৩০ জন শ্রমিক কাজ করে। শ্রমিকদের তিনি নিজ হাতে কাজ শিখিয়েছেন। তারাই প্রতিষ্ঠানের মূলশক্তি। কর্মীরা যাতে সকলে ভালো পরিবেশে কাজ করতে পারে সে বিষয়ে তিনি সতর্ক থাকেন। তিনি তাদের সাথে ভালো ব্যবহার করেন। কিন্তু তিনি ইদানিং লক্ষ্য করছেন,তার দীর্ঘদিনের বিশ্বস্থ কিছু কর্মী প্রতিষ্ঠান ছেড়ে চলে যাচ্ছে। তার কারণ হিসেবে তিনি শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে দায়ী করছেন। ক) কালান্তিক কাজ কী? ১ খ) বাজেটীয় নিয়ন্ত্রণ বলতে কি বুঝায়? ২ গ) উপরের উদ্দীপকে জনাব নায়েব প্রেষণা দানের কোন পদ্ধতি প্রথমে ব্যবহার করছেন? আলোচনা কর। ৩ ঘ) উদ্দীপকে জনাব নায়েবকে এখন প্রেষণা দানের কোন পদ্ধতি ব্যবহার করা যুক্তিক বলে তুমি মনে কর? তোমার মতামত দাও। ৪