আজকের অনুষ্ঠান

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২১:৫১
বাংলাদেশ শিল্পকলা একাডেমী ঃ বাংলাদেশ চলচ্চিত্র দিবস উপলক্ষে চলচ্চিত্রের ‘নিরীক্ষণ-স্বরূপ সন্ধান-এর উদ্বোধনী প্রদর্শন, বিকাল ৪টা, জাতীয় চিত্রশালা মিলনায়তন। বিশ্ব সাহিত্য কেন্দ্র ঃ দেশ বরেণ্য ৪০ শিল্পীর চিত্রকলা প্রদর্শনী, সন্ধ্যা সাড়ে ৬টা। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ঃ ‘দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান , সকাল সাড়ে ৯টা, বিএআরসি মিলনায়তন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ঃ বাংলাদেশ চলচ্চিত্র দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান , বেলা ১২টা। সুইড বাংলাদেশ : বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সুইড আলমগীর এমএ কবীর মিলনায়তনে (৪/এ ইস্কাটন গার্ডেন, ঢাকা) বিকাল সাড়ে ৪টা।