তিস্তার উজানে বাঁধ দেবেন না

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২৩:০২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনা করে তিস্তা নদীর উজানে বাঁধ না দেয়ার আহ্বান জানিয়েছেন। পানি প্রবাহ বন্ধ করে রেখে বাংলাদেশের জনগণকে আর কষ্ট না দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত একতরফা পানি প্রত্যাহার করায় তিস্তা পানি শূন্য হয়ে পড়েছে। সদ্যপুস্করনী ইউনিয়ন জাপার (এ) সভাপতি তালেব আলীর সভাপতিত্বে সদ্যপুস্করনী ইউনিয়নে অনুষ্ঠিত জনসভায় এরশাদ আরো বলেন, বিএনপি বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে বলে মনে হয় না। এ সরকার পাঁচ বছরই ক্ষমতায় থাকবে। আমরাও পাঁচ বছর সময় পাবো জাতীয় পার্টিকে (এ) শক্তিশালী করার জন্য।