মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, মা আহত

আপডেট : ২৩ মে ২০১৯, ২০:০৩

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী অটোরিকশার চাপায় এক শিশু (৩) নিহত হয়েছে। এ সময় শিশুটির মা আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে মুকসুদপুর-জলিরপাড় সড়কের বোয়ালিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত শিশু নাসীরুল্লাহ (৩) উপজেলার বোয়ালিয়া গ্রামের ইমরুল সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুকসুদপুর উপজেলার উজানীগামী একটি অটোরিকশা বোয়ালিয়া বাজারে দাঁড়িয়ে থাকা মা ও সন্তানকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই শিশু নাসীরুল্লাহ নিহত হয়। মা ঝুমুর বেগম আহত হন।

আহত মা ঝুমুরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আরও পড়ুন: মানিকগঞ্জের রৌশনারা এখন যুক্তরাজ্যের মেয়র

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, ‘নিহত শিশুকে চাপা দেওয়া অটোরিকশা পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

ইত্তেফাক/নূহু