দেশের তরুণ-যুবকদের বিভিন্ন প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবলে রূপান্তর করার লক্ষ্যে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটিতে (ডিআইআইটি) তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রফেশনাল প্রশিক্ষণ প্রদান করে থাকে। এসব প্রশিক্ষণ গ্রহণ করে শিক্ষার্থীরা আত্মকর্মসংস্থানের উপযোগী জনবলে পরিণত হয়। বর্তমানে ডিআইআইটি এক বছর মেয়াদি বিভিন্ন প্রফেশনাল কোর্সসমূহ পরিচালনা করছে। মার্চ ’১৪ সেশনে ৪৫তম ব্যাচে সীমিতসংখ্যক আসনে শিক্ষার্থী ভর্তি চলছে এখন। যেসব কোর্সে ভর্তি চলছে, তার মধ্যে রয়েছে হার্ডওয়্যার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, ওয়েব অ্যান্ড ই-কমার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিজ্যুয়াল এফ/এক্স। প্রতি বছর ৪টি সেশনে (মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর) এবং ৩টি শিফটে (সকাল/ বিকাল/সান্ধ্যকালীন) এই ডিপ্লোমা প্রোগ্রামসমূহে ভর্তি নেওয়া হয়।
সময়ের সাথে সাথে দেশ যতই এগিয়ে যাচ্ছে দেশের আর্থসামাজিক উন্নয়ন ততই আইটিনির্ভর হয়ে পড়ছে। ফলে আইটি সেক্টর হয়ে উঠেছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য তরুণ প্রজন্মের প্রথম পছন্দ। আইটি সেক্টরের বিভিন্ন ধরনের বিশেষায়িত শাখা যেমন—হার্ডওয়্যার মেইনটেন্যান্স, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, সিসিএনপি, উইন্ডোজ সার্ভার এইট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটাবেজ ম্যানেজমেন্ট, জুমলা, ওয়ার্ডপ্রেস, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, আউটসোর্সিং প্রভৃতি সেক্টরে বর্তমানে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এসব বিষয়ে ক্যারিয়ার গড়তে চাইলে শুরুতেই প্রয়োজন বিশেষায়িত দক্ষতা ও বাস্তবমুখী শিক্ষার প্রায়োগিক ক্ষমতা। কিন্তু আমাদের দেশে বাস্তবমুখী শিক্ষা গ্রহণের জন্য পর্যাপ্তসংখ্যক দক্ষ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবই এক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দেখা দিয়েছে। ডিআইআইটি এই অভাব পূরণের জন্যই কাজ করে যাচ্ছে। ৯১৩৪৬৯৫, ০১৭১৩৪৯৩২৬৭ নম্বরে ফোন করে এখানকার পড়ালেখা এবং অন্যান্য তথ্য জেনে নেওয়া যাবে।
ডিআইআইটি পরিচালিত কোর্সগুলো সম্পূর্ণভাবে ব্যবহারিক ক্লাশভিত্তিক যা সার্টিফায়েড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। কোর্সগুলির অন্যতম একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোর্স শেষে বাধ্যতামূলক রিয়েল লাইফ প্রজেক্ট ওয়ার্ক ও ১-৩ মাস মেয়াদি ইন্টার্নশিপ যা একজন শিক্ষার্থীকে হাতে-কলমে কাজ শিখতে সাহায্য করে। এ ছাড়াও রয়েছে প্রশিক্ষকদের সার্বক্ষণিক ও সার্বিক তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্সসমাপ্তি, পরীক্ষা গ্রহণ ও ফলাফল মূল্যায়নের নিশ্চয়তা। নিয়মিত থিওরি ক্লাসের সাথে পর্যাপ্ত প্রাকটিক্যাল ক্লাস ও কঠোর মান নিয়ন্ত্রণের কারণে এখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের কর্মজীবনে সফলতার হার শতভাগ। এখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি এলায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিআইআইটি কর্তৃক যৌথ সনদ লাভ করে থাকে। এ ছাড়াও রয়েছে নিজস্ব জব পোর্টাল জবসবিডি ডটকমের মাধ্যমে চাকরির সহায়তা।
সার্বক্ষণিক জেনারেটর, পাঠাগার, অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন আন্তর্জাতিক মানের কম্পিউটার ল্যাব, সুবিশাল ক্যাম্পাস শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশকে করে নিশ্চিত ও যুগোপযোগী। কর্মব্যস্তদের জন্য রয়েছে সান্ধ্যকালীন ক্লাসের সুবিধা। ডিআইআইটি পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ড্যাফোডিল ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে থাকে। ন্যূনতম এসএসসি উত্তীর্ণ যেকোনো বয়সের যে কেউ এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবে। আগ্রহী প্রার্থীদের ইনস্টিটিউটের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে।
যোগাযোগ :৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ (রাসেল স্কয়ার), কলাবাগান, ঢাকা।
