শিশুদের মৌসুমী নৃত্য ও বিতর্ক প্রতিযোগিতা শুরু

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ২১:৫৪
শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে দেশের তৃণমূল থেকে শুরু হয়ে ঢাকা অঞ্চল পর্যায়ে মঙ্গলবার শুরু হয়েছে শিশুদের মৌসুমী প্রতিযোগিতা। উদ্বোধনী দিনে দলীয় নৃত্য ও উপস্থিত বিতর্ক প্রতিযোগিতা (দ্বিতীয় রাউন্ড) অনুষ্ঠিত হয়। গতকাল ছিল জাতীয় পর্যায়ের বিজয়ীদের রিপোর্টিং। আগামীকাল বিকাল সাড়ে চারটায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে শুরু হবে দুইদিনব্যাপী প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। -প্রেস বিজ্ঞপ্তি