প্রযুক্তি কি একাকীত্ব ঘুচাতে পারে?

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ২১:৫৫
যারা সমাজ-সংসারে সুখী, কর্মব্যস্ত এবং জীবনটাকে সেরা অভিজ্ঞতা দিয়ে মূল্যায়ন করেন তাদের কাছে এ বিষয়টি নিতান্তই মামুলি। তবে জীবন সংসারে এমন মানুষ আছেন, এমন শিশু-কিশোর আছে যাদের একাকীত্বই নিত্যসঙ্গী। আর এই একাকীত্ব দূর করতে আমরা কত না কিছু করতে চাই। বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন, মানুষের একাকীত্ব ঘুচাতে টেকনোলজি বা প্রযুক্তি সহায়ক হতে পারে। যেমন: কল, ইমেইল, টেক্সট, ব্লগ, কমেন্ট অর লাইক, টুইট ইত্যাদির সাহায্যে মানুষ বলতে পারে তাদের কথা। এমনটি বলেছেন, শিকাগো বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট ও একাকীত্ব গবেষক অধ্যাপক জন ক্যাসিপ্পো। অধ্যাপক ক্যাসিপ্পোর মতে, টেকনোলজি হচ্ছে একধরনের টুল যার ব্যবহারের ওপরই নির্ভর করে একাকীত্ব কমবে না বাড়বে। তবে মিশিগানের একটি স্ট্যাডিতে উল্লেখ করা হয়েছে, যারা অতিমাত্রায় ফেসবুক ব্যবহার করে তাদের জীবন সম্পর্কে সন্তুষ্টি বা তৃপ্তি হ্রাস পায়। তবে ফেসবুকের মাধ্যমে বন্ধুদের সঙ্গে যখন যোগাযোগ ইতিবাচক হয় তখন জীবনবোধ উন্নত হয়। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ