গৌরনদীতে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী অশ্বিনী মেলা। গৌরনদীর বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করবেন সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউসুফ মো. রেজাউর রহমান, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান হারিছ। সভাপতিত্ব করছেন অশ্বিনী মেলা উদযাপন পরিষদের আহবায়ক আ. রব হাওলাদার। সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন অগ্রণী ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার। এবছর অশ্বিনী পদক পাচ্ছেন বিশিষ্ট সমাজ সেবক বিজয় কৃষ্ণ দে।
