টিকেট বিক্রি শেষ পর্যায়ে: ফিফা

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ২২:২৫
ব্রাজিলে অনুুষ্ঠেয় ২০১৪ বিশ্বকাপ ফুটবলের ২.৫৭ মিলিয়নের বেশি টিকেট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে বলে গতকাল জানিয়েছে খেলাটির নির্বাহী সংস্থা ফিফা। সর্বশেষ গত ১২ মার্চ থেকে ১ এপ্রিল সময়ের মধ্যে তিন লাখ ৪৫ হাজারের মধ্যে তিন লাখ ১হাজার ৯২৯ টি টিকেট মূলত ব্রাজিল, যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের নাগরিকদের জন্য নির্ধারিত ছিল । ফিফার নিজস্ব ওয়েবসাইটে বলা হয় আগামী ১২ জুন থেকে ১৩ জুলাই অনুষ্ঠেয় এই মেগা ইভেন্টের টিকেট বিক্রি ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। ফিফা টিকেটের দায়িত্ব প্রাপ্ত মার্কেটিং ডিরেক্টর থিয়েরি ওয়েইল বলেন,‘২০১৪ ফিফা বিশ্বকাপের প্রতি মানুষের আগ্রহ অত্যন্ত প্রবল। সমগ্র বিশ্ব থেকে লোকজন আসায় ব্রাজিলে ভক্তদের কাছ থেকে বেশ সাড়া পাবে দলগুলো। নিশ্চিতভাবেই নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে এখানে।’