ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকির আগেই তিনটি স্কুল কোয়ার্টার ফাইনালে উঠেছিল। গতকাল আরো চারটি স্কুল উঠেছে শেষ আটে। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের মিউনিসিপ্যাল স্কুল, যশোরের মিউনিসিপ্যাল প্রিপারেটরী স্কুল, রাজশাহীর আল হিকমা স্কুল এবং ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়।