নেত্রকোনা জেলার হওরাঞ্চলের মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে মহা-উত্সাহ উদ্দীপনার সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত হলো ভাটি বাংলা শিক্ষামেলা-২০১৪। শ্যামপুর ইউনিয়ন হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত শিক্ষামেলায় নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার হাওরাঞ্চলের ছয়টি হাইস্কুল এবং নয়টি প্রাইমারি স্কুলের ২০৪ জন কৃতী ও মেধাবী শিক্ষার্থীকে খাতা, কলম, বইসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী এবং অন্যান্য পুরস্কার দেয়া হয়। নেত্রকোনার হাওর এলাকায় প্রায় শতবর্ষ পূর্বে শিক্ষার প্রথম আলো প্রজ্বলনকারী ও আমরণ শিক্ষা-সংগ্রামী কাজী মাফিজ উদ্দিন (১৯০০-১৯৭১) এর স্মৃতি রক্ষার্থে পরিচালিত ‘ শিক্ষাগুরু কাজী মাফিজ উদ্দিন স্মৃতি সংসদ’ আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ কাজী মোজাম্মেল হক।
অনুষ্ঠানে ১৫টি স্কুলের ২য় শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত প্রত্যেক শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ছাড়াও ২০১৩ সালের এসএসসি, জেএসসি এবং পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়। ২০১৩ সালে সেরা ফল অর্জনকারী কয়েকটি বিদ্যালয়কেও পুরস্কার দেয়া হয়। - বিজ্ঞপ্তি
