গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ১৯:৪৬
ভাবুন তো একবার, জুতার নিচে এক জোড়া স্প্রিং লাগিয়ে নিয়ে লাফিয়ে বেড়াতে পারলে কী মজাই না হতো। বাস্তবে এটাকে নেহাত শিশুতোষ একটা ইচ্ছা মনে হলেও প্রতিবছর কিন্তু এই স্প্রিং লাফেরই আসর বসে জার্মানি আর অস্ট্রিয়ার ‘স্প্রিং লোডেড স্টিলট জাম্পার’দের মধ্যে। একে অন্যের সাথে এভাবে স্প্রিং লাফের কৌশল ভাগাভাগি করে নেওয়ার এই আয়োজনের পাশাপাশি তাদের মধ্যে হয় লাফানোর প্রতিযোগিতাও। আর গেল বছর জার্মানির বার্লিনে ‘বাউন্সার ক্যাম্প ২০১৩’ নামের এমনই এক আয়োজনে ২.৭৬ মিটার বা ৯ ফুট ০.৬৬ ইঞ্চি উচ্চতা লাফিয়ে সবচেয়ে উঁচু স্প্রিং লাফের রেকর্ড গড়েন জার্মানির লার্স ওয়েটকেন নামের এক ব্যক্তি।