এতদিন ধারণা করা হতো ফার্টিলিটি ড্রাগ বা সন্তান ধারণের সহায়ক ওষুধ ক্লমিড থেকে স্তন ক্যান্সারের ঝুঁকি রয়েছে। তবে গবেষকগণ গবেষণায় দেখেছেন ফার্টিলিটি ড্রাগ থেকে মহিলাদের স্তন ক্যান্সারের কোন ঝুঁকি নেই। শুধু তাই নয়, নতুন এই গবেষণায় প্রতীয়মান হয়েছে যে, ফার্টিলিটি ড্রাগ সেবনের ৩০ বছর পরও কোন ধরনের ক্যান্সারের ঝুঁকি পাওয়া যায়নি।
এব্যাপারে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের গবেষক লুইস ব্রাইটন আরও উল্লেখ করেছেন ২০০৯ সালে অপর এক গবেষণায় প্রতীয়মান হয়েছে ফার্টিলিটি ড্রাগে মেয়েদের ওভারিয়ান ক্যান্সারেরও কোন ঝুঁকি নেই। তবে বিশেষজ্ঞগণ বলছেন, ক্লমিফেন জাতীয় ওষুধ বা ফার্টিলিটি ড্রাগ অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শে সেবন করা উচিত। উচ্চ মাত্রায় ক্লমিফেন অনেক ক্ষেত্রে বহুবছর পর মহিলাদের জন্য ক্ষতির কারণ হতে পারে।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
