পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ হাফিজ। তিনি একইসাথে দেশটির ওয়ানডে দলের সহঅধিনায়কের পদ থেকেও সরে দাঁড়ালেন। বাংলাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকেই পাকিস্তান দল ছিটকে পড়ার একদিন পরই এ সিদ্ধান্ত নেন হাফিজ। মিসবাহ উল হক পদত্যাগ করার পর ২০১২ সালে হাফিজকে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছিল। মিসবাহ অবশ্য এখনো সে দেশের টেস্ট এবং ওয়ানডে দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠির সাথে বৈঠকের পর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের সিদ্ধান্ত জানান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়ার কথাও জানান হাফিজ।
