ভোটে ইস্যু সুচিত্রা সেন!

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২৩:১০
সুচিত্রা সেন মারা গেছেন প্রায় আড়াই মাস। না থেকেও তিনি আছেন প্রবলভাবেই এবং নির্বাচনে ইস্যুও হয়ে গেছেন। প্রয়াত সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তিনি বলেছেন, আমাকে ভোট দেয়া মানে আমার মা সুচিত্রা সেনকে ভোট দেয়া! আর ওই কেন্দ্রে সিপিএম প্রার্থী এবং ৯ বারের এমপি বাসুদেব এর জবাবে বলেছেন, সুচিত্রা সেন ভালো অভিনেত্রী। কিন্তু উনি দেশের জন্য কি করেছেন? তৃণমূলের প্রার্থী এলাকার উন্নয়ন কি করবেন না বলে বার বার মায়ের কথা বলছেন।