চাটমোহর উপজেলা চেয়ারম্যান হীরার পদত্যাগ

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২২:২৬

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চাটমোহর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসাদুল ইসলাম হীরা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়ায় তিনি বুধবার পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার আবেদন পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসনের একটি সূত্র।