৫ এপ্রিল, ২০১৪ খ্রিস্টাব্দ, শনিবার
আজ ২২ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ৪ জমাঃ সানী, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বুধ। আপনার শুভসংখ্যা: ৯ ও ৫। শুভবার:মঙ্গল ও বুধবার। শুভরত্ন: প্রবাল ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী, বুদ্ধিমান ও চতুর। দ্রুত চিন্তা করতে, কথা বলতে ও কাজ করতে পারেন। যে কোনো বিষয় আপনি সহজেই আয়ত্ত করতে পারেন। আপনার প্রতিভাকে সুনির্দিষ্ট লক্ষ্যে কাজে লাগাতে হবে। স্পষ্টবাদিতার পরিবর্তে আপনাকে কৌশলী হতে হবে। আপনার গুণের বিকাশ ঘটলে বিরাট সাফল্যের অধিকারী হতে পারেন। আর দোষগুলো জীবনে প্রাধান্য পেলে ধ্বংসের অতলে নিক্ষিপ্ত হবেন।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কবি এলগারনন সুইনবার্ন, অভিনেতা বেটি ডেভিস, গ্রেগরী পেগ, সাহিত্যিক আর্থার হেইলি, শিল্পপতি এ কে খান, জগজীবন রাম, দার্শনিক থমাস হবস প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ কর্ম পরিবেশ ভালো থাকবে। কাজকর্মে সাফল্য আশা করা যায়। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সরকারি চাকরিতে কাজের চাপ বৃদ্ধি পাবে। পদোন্নতি বা বদলির সম্ভাবনা আছে। গোপন কথা কারো কাছে প্রকাশ করবেন না।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ মন ভালো থাকবে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। রাজনীতিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ হঠাত্ কোনো সুসংবাদ পেতে পারেন। দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। অপ্রত্যাশিত কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে। বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা ভালো যাবে না। পড়াশুনায় বাধা সৃষ্টি হতে পারে। কোনো ধরনের ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ কোনো আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কারো দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে সাফল্য সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। স্বামী-স্ত্রীর পারস্পরিক মতবিরোধ এড়িয়ে চলুন। শরীর অসুস্থ হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। চলাফেরায় সতর্কতা অবলম্বন করুন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যবসায়িক কারণে বিদেশ ভ্রমণ হতে পারে। খেলোয়াড়দের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও সাফল্য লাভের সম্ভাবনা আছে। আপনজনদের কেউ ক্ষতির কারণ হতে পারে। শরীর মোটামুটি ভালো থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ শরীর ভালো নাও যেতে পারে। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। প্রতারিত হওয়ার আশংকা আছে। কারো আচরণে হতাশ হতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ব্যস্ততা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক লেনদেনে কোনো ঝুঁকি নেবেন না। বেকারদের কারো কারো চাকরির সুযোগ সৃষ্টি হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। চঞ্চলতা পরিহার করুন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। বাইরে যাওয়ার চেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। কোনো কারণে ঘনিষ্ঠজনেরা আপনার প্রতি বিরূপ হতে পারে। কারো প্রতি অন্যায় বা অশোভন আচরণ না করলে ভালো করবেন। হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে। তবে নিজে থেকে বদলির চেষ্টা করবেন না। সন্তানের অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। ব্যয় বৃদ্ধি পাবে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ব্যয় বৃদ্ধির আশংকা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনায় মন বসানো কঠিন হবে। কারো প্রতিশ্রুতির উপর নির্ভর করা ঠিক হবে না।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ক্লান্তি অবসাদে ভুগতে পারেন। কোনো কারণে মন চঞ্চল হতে পারে। পেশাজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়।
