গ্রন্থনা : প্রাঞ্জল সেলিম
জানার দুনিয়া : ভেগাস প্রো
দুটি সফটওয়্যার আছে যা দিয়ে অনায়াসে করা যাবে এডিটিং, তার মধ্যে একটি হচ্ছে সনি ভেগাস। নয়তো পিনাকেল স্টুডিও ১০ অথবা ১২ দিয়ে সবচেয়ে সহজে হয়ে যাবে। হাতের কাছে আপাতত যে ভিডিও আছে তাই দিয়েই পরীক্ষা চালাতে পারেন, তবে তাতে আশানুরূপ ফল নাও পেতে পারেন। ধরুন ওই ভিডিওতে লাল রং রেখেছে, এই ধরনের ভিডিও করার মূল ট্রিক হচ্ছে ভিডিও চিত্র তোলার সময়ে এমন ভাবে বিষয়বস্তুর রং বেছে নিতে হবে যাতে মূল সাবজেক্ট ছাড়া অন্য কোনো বস্তু কিংবা মানুষের সেই রঙের পোশাক না থাকে। এতে সুবিধা এটাই যে ভিডিওটি খুব সুন্দর দেখাবে এবং অন্য কোথাও সেই রঙ আসবে না শুধুই সাবজেক্টের উপরেই তা থাকবে। আরও জানতে http://www.sonycreativesoftware.com/vegaspro
গেম কর্নার : ম্যাস ইফেক্ট ২
ম্যাস ইফেক্ট ২ একটি অ্যাকশন রোল প্লেয়িং গেম। এই গেমটিতে দেখানো হয়েছে, ২১৮৩ সালের চিত্র। কমান্ডার সেপার্ড যখন তার মহাকাশ যান নরমেন্ডি নিয়ে মহাকাশে ‘গেথ’ জনগোষ্ঠীর অবশিষ্ট সদস্যদের ধ্বংসের কাজে মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে, ঠিক তখনি ‘কালেক্টরস’ নামের অন্য একটি জাতি নরম্যান্ডিকে ধ্বংস করে ফেলে। কমান্ডার সেপার্ড তার সমস্ত ক্রুদের নিরাপদে স্কেপ পডে তুলে দিতে পারলেও নিজে রয়ে যান নরম্যান্ডিতে। ক্রুরা বেঁচে গেলেও কমান্ডার সেপার্ড নরম্যান্ডির সাথেই মারা যান এবং তার মৃত দেহ মহাকাশে হারিয়ে যায়। এর পরপরই নরম্যান্ডির ক্রুরা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। দুই বছর পরে কমান্ডার সেপার্ডকে আবার দেখা যায়, তবে তাকে দেখা যায় তিনি কাজ করছেন, সারবোরাস নামক এক গবেষণা প্রতিষ্ঠানের হয়ে। নতুন শিপটির নাম দেওয়া হয়, নরম্যান্ডি এবং তারা বেরিয়ে পড়েন অজানা মহাকাশে। যেখানে তাদের কাজ হবে, বিভিন্ন মহাকাশ জনগোষ্ঠীর বিশেষ কিছু সদস্যকে সংগ্রহ করা। আরও জানতে ভিজিট করুন :www.masseffect2.com সাইটটি।
পড়াশোনা : অনলাইনে বাংলা
স্কুল-কলেজের পড়াশোনা করার সময় তো লাগেই, এরপরও দৈনন্দিন কাজের নানা সময়ে আমাদের ইংরেজি শব্দের অর্থ জানার প্রয়োজন হয়। চলার পথে এসব প্রয়োজনীয় ইংরেজি শব্দগুলোর অর্থ জানার জন্য অনেক সময় হাতের কাছে অভিধান থাকে না। অনেক সময়ই বেকায়দায় পড়ে যেতে হয়। শুধু তাই নয়, পড়াশোনার পাশাপাশি প্রতিনিয়ত নানা ধরনের ইংরেজি শব্দের অর্থ জানার ক্ষেত্রে সবাই দ্বারস্থ হন বাংলা অভিধানের। এখন পড়াশোনার ক্ষেত্রে ইংরেজি শব্দের অর্থ খোঁজার কাজটি সহজ করে দিয়েছে বিডিওয়ার্ড ডট কম। সাইটটিতে যেকোনো ইংরেজি শব্দের অর্থ খুঁজে পাওয়া যায় সহজেই। শুধু অর্থ জানাই নয়, রয়েছে সঠিক বানান খোঁজার সুবিধা, শব্দ শেখার ক্ষেত্রে কুইজের ব্যবস্থা ইত্যাদি। নির্দিষ্ট শব্দের পাশাপাশি পূর্ণাঙ্গ বাক্যের অর্থ জানার ক্ষেত্রেও সুবিধা রয়েছে এই ওয়েব সাইটটিতে। তা ছাড়া এ ওয়েবসাইটে প্রতিটি শব্দের অর্থের পাশাপাশি বিপরীতার্থক শব্দ এবং প্রতিশব্দও পাওয়া যাবে। সাইটির ঠিকানা :www.bdword.com
রেড কার্পেট : কেশা
তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। তারপরও মা চাইতেন চার বছরের মেয়েটি গান শিখুক। রেকর্ডিং স্টুডিওতে নিয়ে যেতেন মেয়েকে। স্কুল থেকে ফিরলেই মেয়েকে নিয়ে বসে যেতেন গান লেখায়। গান লেখা শেখাতেন, গাইতে অনুপ্রেরণা দিতেন। সে মেয়েটিই আজকের মার্কিন গায়িকা কেশা। বাবা-মা নাম রেখেছিলেন কেশা রোজ সেবার্ট। ২০০৫ সালের কথা। স্কুলের ক্লাস শেষে কেশা বেলমন্ট বিশ্ববিদ্যালয়ে যেতেন স্নায়ু যুদ্ধের ইতিহাস ক্লাসের লেকচার শুনতে। নিজের আগ্রহ থেকেই এমনটি করতেন। একসময় তার সঙ্গে পরিচয় হয় ড. লুক ও ম্যাক্স মার্টিনের। কেশা প্রায়ই গুনগুনিয়ে গান গাইতেন। সেই গান শুনে লুক ও মার্টিন তাকে সংগীত নিয়ে সিরিয়াসলি চিন্তা করতে বলেন। কথা রাখেন কেশা। অবশ্য এজন্য তাকে নানা সময় নানা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। কখনো করতেন হোটেল পরিচারিকার কাজ, কখনোবা টেলিমার্কেটিং। গানের জন্য মনের ভেতর গোপন ভালোবাসা পুষে রেখে এভাবেই এগোচ্ছিলেন। গান গাওয়া, গানের অ্যালবাম বের করার সুযোগ খুঁজছিলেন। মনে মনে চাইতেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক প্রিন্স তার গান প্রযোজনা করুক। এই বছরের আগস্টে প্রকাশ পায় তার গান ‘টিকটক’। এই গান দিয়েই বিলবোর্ড দখল করে নেন কেশা। আরও জানতে ভিজিট করুন :www.kesha.com সাইটটি।
