বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জন্য পোর্ট অপারেশন অন্যতম সময়োপযোগী বিষয় হিসেবে কাজ করছে। এটি হচ্ছে ক্যারিয়ারভিত্তিক প্রফেশনাল কোর্স। এই ডিগ্রি অর্জন করে একজন শিক্ষার্থী নিজেকে বিশ্বব্যাপী দ্রুত ক্যারিয়ারিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। সব ডিগ্রি কর্মক্ষেত্র নিশ্চিত না করলেও চাকরি বাজারে পোর্ট অপারেশনের গুরুত্ব ব্যাপক। এটি সম্পন্ন করার পর সহজেই ট্যুরিজম, অ্যাভিয়েশন, এয়ারলাইন্স সেক্টরে চাকরি হয়ে যায়। চাহিদার কারণেই এসব কোর্স একসময় বিদেশ থেকে সম্পন্ন করে আসতে হতো। এখন বাংলাদেশ থেকেই সাফল্যের সাথে কোর্সটি পরিচালনা করছে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি; যাদের ঠিকানা :সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা। ফোন :৮৯৯১৩৭১। এটি কারিগরী শিক্ষা বোর্ডের প্রথম অনুমোদিত অ্যাভিয়েশন ইনস্টিটিউট যাদের কলেজ কোড ৫০৩৮৯। কলেজটি অ্যাভিয়েশন সেক্টরে দক্ষ জনশক্তি তৈরি করার উদ্দেশ্যে সময়োপযোগী বেশক’টি কোর্স নিয়ে ২০০৮ সালে কার্যক্রম শুরু করে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, কলেজটির প্রথম, দ্বিতীয়, তৃতীয় ব্যাচের কয়েক শ শিক্ষার্থী ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, জার্মান, আয়ারল্যান্ডসহ উন্নত বিশ্বে চাকরিবা ইন্টার্নি করতে চলে গেছে। চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদেরও এরইমধ্যে প্রায় সবার ভিসা পাওয়া প্রায় শেষ। আগে ফাইনাল ইয়ার বা টপ আপ বিএসসি করতে দেশের বাইরে যেতে হতো, এখন ক্যাটেক থেকেই লেভেল-৬ সম্পন্ন করা যায়। এয়ারপোর্ট অপারেশন হচ্ছে এর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে একটি কোর্স যেখানে শেখানো হয়—এয়ারলাইন্স কার্গো ম্যানেজমেন্ট, মার্কেটিং ও সেলস, এয়ারপোর্ট অপারেশন, বোর্ডিং কন্ট্রোল, ট্রাফিক ব্যবস্থাপনা, কাস্টমার রিলেশন, এয়ারক্রাফট লিজিং, এয়ারলাইন্স ফিন্যান্স, এয়ারলাইন্স পলিসি ও আইনকানুন প্রভৃতি। এটি একটি দ্রুত ক্রমবর্ধমান গ্লোবাল ক্যারিয়ার গড়ার কোর্স। কোর্সটি অ্যারোনটিক্যাল সায়েন্সের মতোই একটি প্রফেশনাল শিক্ষামূলক কোর্স, যা মূলত এসএসসি-এইচএসসি বা ‘ও’ লেভেল-‘এ’ লেভেল পাসকৃত শিক্ষার্থীদের জন্য বেশি কার্যকরী। যেকোনো বিভাগ থেকে যেকোনো সালে পাসকৃত শিক্ষার্থীরা কোর্সটি করতে পারবে। এছাড়া গ্র্যাজুয়েটদের জন্য বেশি কার্যকরী। যারা ক্রেডিট ট্রান্সফার করে বিদেশে যেতে চায় তারা অগ্রাধিকার ভিত্তিতে কোর্সটি করতে পারে। এয়ারপোর্ট অপারেশন কোয়ালিফাইড শিক্ষার্থীরা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে পারে। এছাড়া বিশ্বের ১৭৩টি দেশে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে।
