ঝিনাইদহে দুই গ্রুপের সংঘর্ষে আহত চার

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২২:২৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে অওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে  চারজন আহত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার হাটগোপালপুর বাজারে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত্ পদ্মাকর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সৈয়দ নিজামুল গনি লিটু ও সাবেক চেয়ারম্যান অওয়ামী লীগ নেতা বিকাশ বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে বিকাশ বিশ্বাসের সমর্থকরা লিটু চেয়ারম্যানের নিয়ন্ত্রণে থাকা হাটগোপালপুরের আওয়ামী লীগের কার্যালয় দখল করে। এ সময় লিটু চেয়ারম্যানের লোকজন বাজারে এলে তাদেরকে মারধর করা হয়। এতে সংঘর্ষ বেধে যায়। চারজন আহত হয়। দুইটি বাড়িতে হামলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। আহতদের ঝিনাইদহ সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ পাঁচজনকে আটক করেছে।

অপরদিকে বিকাশ বিশ্বাস জানান, আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে নয়। সামাজিক শত্রুতার কারণে দুই দলে মারামারি হয়েছে।