বাংলাদেশে আসছে না আইপিএল

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২২:২৫
শেষ পর্যন্ত বাংলাদেশে আইপিএল সেভেনের কোনও খেলা হচ্ছে না। কেননা ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতে প্রথম পর্বের পর ভারতেই বিশ্বের সবচাইতে অর্থকরী ক্রিকেট টুর্নামেন্টটির বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে? ভারতের সংসদ নির্বাচনের কারণে ১২ মে’র আগে ম্যাচ আয়োজন নিয়ে সংশয় থাকায় ভারতীয় বোর্ড আইপিএলের এবারের আসরের প্রথম পর্ব মধ্যপ্রাচ্যের ক্রিকেট কেন্দ্রটিতে নিয়ে যায়। এ ব্যাপারে বোডের্র পক্ষ থেকে গত বৃহস্পতিবার টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ করা হয়? এতে দেখা যাচ্ছে ১৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আমিরাতে টুর্নামেন্টের প্রথম ২০টা খেলা অনুষ্ঠিত হবে। এরপর প্রতিযোগিতার বাকি ৪০টি খেলা রাখা হয়েছে ভারতেই? ভারতে ৭ ও ১২ মে দুইদিন ভোট অনুষ্ঠিত হবে? ওই দিনদুটির পাশাপাশি ১ এবং ১৬ মে ভোটের ফলাফল প্রকাশের দিনেও কোনও খেলা রাখা হয়নি? রাঁচি, মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, আমেদাবাদ, কটক, হায়দরাবাদ, কলকাতা, চেন্নাই এবং মোহালিতে আইপিএল সেভেনের খেলাগুলি অনুষ্ঠিত হবে? ২ মে রাঁচীতে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের লড়াই দিয়ে শুরু হবে আইপিএলের দ্বিতীয় পর্বটি। টুর্নামেন্টের দুটি কোয়ালিফায়ার এবং ফাইনাল হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।