সুনামগঞ্জ প্রতনিধি
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অনেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের একটি বহির্লোকে, আরেকটি অন্তর্লোকে। বহির্লোকে উন্নয়নের মাধ্যমে হয়েছে বিশাল পরিবর্তন। আরেকটি পরিবর্তন আমরা করছি মাটির সঙ্গে। জাতির জনক বঙ্গবন্ধু এবং তাঁর সহচরেরা যে বাংলাদেশের স্বপ্ন দেখতেন আমরা সে পথে অনেকটা এগিয়েছি। বুধবার সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহিফলের আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইফতার মাহি্ফলে স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এ সময় উপস্থিত ছিলেন দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খান প্রমুখ।
