সরকার আধুনিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে-মুহিত

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২৩:০৪
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমান সরকার তরুণ প্রজন্মকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা দেয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে বড় হতে হলে পড়া-লেখা প্রয়োজন। পড়া-লেখা না করলে একটি গোষ্ঠীর অধীনে কাজ করতে হবে। শুক্রবার পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের সভাপতি আব্দুর রাজ্জাক রাজা খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সমপাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।