৬ এপ্রিল, ২০১৪ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ২৩ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ৫ জমাঃ সানী, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও শুক্র। আপনার শুভসংখ্যা: ৯ ও ৬। শুভবার:মঙ্গল ও শুক্রবার। শুভরত্ন:হীরা ও প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি: স্নেহপ্রবণ, দয়ালু ও প্রাণশক্তিতে উজ্জীবিত। আপনার হূদয় উষ্ণ। বিপরীত লিঙ্গের প্রতি রয়েছে সহজাত আকর্ষণ। আপনি মিশুক ও সামাজিক। সহজেই বন্ধুত্ব করতে পারেন। আরাম-আয়েশ ও বিলাস ব্যসনের প্রতি ঝোঁক রয়েছে। জীবনকে আপনি উপভোগ করতে চান। আপনার মন শিল্প সচেতন। অমিতচার, বিনোদন ও ভ্রমণের নেশা আপনাকে পেয়ে বসতে পারে। আপনাকে মিতব্যয়ী ও সংযমী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: যাদুকর হ্যারি হুডনি, অভিযাত্রী রবার্ট পেইরী, সৈয়দ আমীর আলী, চিত্র শিল্পী রাফায়েল, দীলিপ ডেস্ক সরকার, আন্দ্রে প্রেভিন, বিজ্ঞানী ফিওডোর লিনেন, বিমান নির্মাতা এন্থনি ফকার প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ সন্তানের জন্য চিন্তিত হতে পারেন। আর্থিক দিক ভালো যেতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। শরীরে কোনো আঘাত পেতে পারেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ কারো জন্য চিন্তিত হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। প্রবাস আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ কাউকে যাচাই না করে বিশ্বাস করা ঠিক হবে না। অন্যথায় প্রতারিত হওয়ার আশংকা আছে। চিকিত্সকদের আয় বৃদ্ধির সুযোগ হতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। শরীর ভালো নাও থাকতে পারে। কোন ধরনের মিথ্যা বদনাম হতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ বাড়িতে বয়স্ক কেউ অসুস্থ হতে পারেন। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। কেউ আজ শত্রুতা করতে পারে। শিক্ষাবিদদের জন্য দিনটি শুভ। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ বিদ্যার্থীদের জন্য দিনটি সুফল। পড়াশুনায় মন বসাতে পারবেন। পারিবারিক ব্যাপারে কোন কারণে চিন্তিত হতে পারেন। নিজের অবহেলার জন্য কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। যোগাযোগ শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনায় বাধা সৃষ্টি হতে পারে। সন্তানের কোনো ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঝামেলা হতে পারে। প্রতিরক্ষা বিভাগে নিয়োজিত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। বিশেষ কোনো সুযোগ পেতে পারেন। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। কর্মস্থলে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পড়াশুনায় মন বসাতে পারবেন। কোনো আত্মীয় মনোবেদনার কারণ হতে পারে। যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের চাকরির প্রচেষ্টা সফল হতে পারে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আয়ের সূত্রগুলো সচল থাকবে। চঞ্চলতা পরিহার করুন। ব্যবসায়িক প্রয়োজনে বিদেশ ভ্রমণ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ মন ভালো থাকবে না। কোনো ধরনের পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। কর্ম পরিবেশ খুব একটা ভালো থাকবে না। সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা করুন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ পারিবারিক ক্ষেত্রে কারো সাথে মতানৈক্য সৃষ্টি হতে পারে। সমস্যা বাড়তে দেয়া ঠিক হবে না। উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ অপরিকল্পিত ব্যয় পরিহার করার চেষ্টা করুন। কোনো নিকট আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। পারিবারিক শান্তি অক্ষুণ্ন থাকবে। আর্থিক দিক ভালো যাবে। ব্যবসায়িক বিনিয়োগে কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। কাজকর্মে অগ্রগতি হতে পারে।
