বিভিন্নস্থানে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উদ্বোধন

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৩৯
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল শনিবার সারা দেশে ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল ক্যাপসুল এবং এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। পর্যায়ক্রমে দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। এবার ভিটামিন ‘এ’ খাওয়ানোর পাশাপাশি জন্মের পর পূর্ণ ছয় মাস শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানোর জন্য সবাইকে বলুন’ শীর্ষক তথ্যও প্রচার করা হয়।—খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। রংপুর রংপুরে লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু। রংপুরের সিভিল সার্জন ডা. মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোজাম্মেল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামছুল হক, রসিক সচিব ফজলুল কবীর, বিশ্ব স্বাস্থ্যসংস্থার রংপুর বিভাগের সার্ভিলেন্স মেডিক্যাল অফিসার ডা. শামীম হোসেন, কাউন্সিলার হাফিজ আহম্মেদ ছুট্টু, কাউন্সিলার আকরাম হোসেন, লায়ন্স স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বুলা ভৌমিক, রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাইয়ুম প্রমুখ। মৌলভীবাজার মৌলভীবাজারে জেলা প্রশাসক মো. কামরুল হাসান শিশুকে ভিটামিন এ খাইয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অলটানেটিভ কেয়ার স্বাস্থ্য অধিদপ্তরে উপ-পরিচালক গৌরমনি সিনহা, সিভিল সার্জন হেমন্দ্র কুমারদাশ উপস্থিত ছিলেন। মেহেরপুর মেহেরপুর জেনারেল হাসপাতালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। সিভির সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মিজানুর রহমান, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাপস কুমার সরকার, আর. এম.ও ডা. অলোক কুমার দাসসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন। জেলার ১৮টি ইউনিয়নে অবস্থিত টিকাদান কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থান, শহরের বাসস্ট্যান্ড, পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেহেরপুর জেনারেল হাসপাতাল কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন ভিটামিন এ ক্যাম্পেইন-এর উদ্বোধন করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নারায়ণ চন্দ্র দাস, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। জেলা ৯টি উপজেলার ২ হাজার ৪২১টি কেন্দ্রে ৬ লক্ষ ১৬ হাজার ৫০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। গাজীপুর গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ। এ সময় সিটি কর্পোরেশনের সচিব মো. আমিনুল ইসলাম, প্যানেল মেয়র মো. হাসান আজমল ভূইয়া, প্রধান প্রকৌশলী মো. আকবর হোসেন, নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমান কাজল, কাউন্সিলর মো. শওকত আলম, ফুড এন্ড সেনিটারি ইন্সপেক্টর মমতাজ বেগম ও মলয় কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন। নওগাঁ নওগাঁয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম শিশুদের ভিটামিন “এ প্লাস” খাইয়ে এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মো. আলাউদ্দীন, সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আনজুমান আরা, ডা. জাহিদ নজরুল চৌধুরী, ডা. কাজী মিজানুর রহমান, জেলা সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা আনিছার রহমান প্রমুখ। জেলায় ২ হাজার ৫৭২টি কেন্দ্রে প্রায় ১৩ হাজার স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২ হাজার এবং ৬ থেকে ১১ মাস বয়সী ৩৬ হাজার ৫শত শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে বলে সিভিল সার্জন জানান। ত্রিশাল (ময়মনসিংহ) ময়মনসিংহের ত্রিশালে উপজেলা হাসপাতাল মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল হকের সভাপতিত্বে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আসলাম। এ সময় ডা. ইকবাল হোসেন, ডা. শফিকুল ইসলাম, উপজেলা ব্র্যাক ম্যানেজার মাহবুবুর রহমান প্রমুখ। বদরগঞ্জ (রংপুর) রংপুরের বদরগঞ্জ উপজেলার ২৫১টি ক্যাম্পেইনে ভিটামিন ‘এ’ খাওয়ানো হয়। এর উদ্বোধন করেন পৌর মেয়র উত্তম কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সালাহ উদ্দীন মাহামুদ ও উপজেলা ব্র্যাক ম্যানেজার নাজমুল হুদা। নগরকান্দা (ফরিদপুর) ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুনীল কুমার চক্রবর্তী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন। উপস্থিত ছিলেন, ডা. মাহবুবুর রহমান, ডা. শাহনুর রহমান, ডা. গুরু পদ মালো, প্রধান হিসাবরক্ষণ আ. হান্নান মোল্লা, স্টোর কিপার মিরান হোসেন প্রমুখ। উলিপুর (কুড়িগ্রাম) কুড়িগ্রামের উলিপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য একেএম মাঈদুল ইসলাম ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন, কুড়িগ্রাম ডা. লোকমান হাকীম, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উপজেলা নির্বাহী অফিসার ড. মোহাম্মদ মুনসুর আলম খাঁন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. অজয় কুমার রায়, মেডিক্যাল অফিসার ডা. রফিকুল ইসলাম সরদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ি, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, উলিপুর কিন্ডার গার্টেন-এর পরিচালক একেএম শফিকুল ইসলাম দারা প্রমুখ।