সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
সুন্দরগঞ্জে বুধবার গভীর রাতে মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে গোলাগুলিতে এসার্কেলসহ পাঁচ পুলিশ আহত হয়েছেন। এসময় মাদক ব্যবসায়ী শামীমকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা পুলিশের এসার্কেল আব্দুল আউয়ালের নেতৃত্বে ডিবি পুলিশ ও সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। এসময় গাইবান্ধা-ধর্মপুর সড়কের পূর্ব ছাপরহাটীতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি হয়। এতে এসার্কেলসহ পাঁচ পুলিশ আহত হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী শামীমকে গ্রেফতার করে। তার কাছ থেকে পাঁচটি গুলির খোসা, তিনটি রাম দা ও দুই হাজার ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসার্কেল আব্দুল আউয়াল ও ওসি এস এম আব্দুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
