রাজধানীর রমনা রেস্তোরাঁয় গতকাল শনিবার গোপালগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকার আহ্বায়ক কমিটির সভায় সেলিম ওমরাও খাঁন সভাপতি ও গাজী জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্যের নির্বাহী কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক জয়ন্ত আচার্য। সমিতির সকল সদস্য সভায় উপস্থিত ছিলেন। সভায় ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিকদের সদস্যপদ গ্রহণের আহ্বান জানানো হয়।
—প্রেস বিজ্ঞপ্তি
