প্রথম সেমিফাইনালের সব আলো কেড়ে নিয়েছিল শিলা-ঝড়। আজও সেই ঝড়ের শঙ্কা নিয়েই মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। বিকালের দিকে ঢাকার কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন হালকা থেকে মাঝারি মানের ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।
ঝড় বা বৃষ্টি হলে সেক্ষেত্রে ভেসে যেতে পারে ফাইনাল। তবে, ফল নির্ধারণের জন্য আরেকদিন সময় হাতে পাওয়া যাবে। আগামীকাল ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। বিবিসির আবহাওয়া রিপোর্ট জানিয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
পিচ থেকে স্পিনারা সাহায্য পাবেন। আর পরের দিকে উইকেট কিছুটা ধীর গতির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ঝড়-বৃষ্টির কথা মাথায় রাখলে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়াটা কতটা যৌক্তিক হবে সেটা নিয়েও থাকছে প্রশ্ন। তাই সব মিলিয়ে টস-ভাগ্য ভাল হলে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অধিনায়কদের সামনে বড় একটা পরীক্ষাই অপেক্ষা করছে।
