একই দিনে নিয়াজের দু’টি ড্র

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২২:৩৬
মালয়েশিয়া দাবার প্রথম রাউন্ডে নিয়াজ জিতলেও দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে ড্র করেছেন তিনি। গতকাল শনিবার অনুষ্ঠিত খেলায় দ্বিতীয় রাউন্ডে নিয়াজ মোরশেদ ফ্রান্সের মহিলা গ্র্যান্ড মাস্টার সাফরানস্কা আন্দার সাথে এবং তৃতীয রাউন্ডে ইন্দোনেশিয়ার মহিলা গ্র্যান্ড মাস্টার মেদিনা ওয়ারদা আওলিয়ার ড্র করেন। ফাহাদ ফিলিপাইনের মন্টোয়া এডসেলের কাছে হেরে যান। রাজধানী কুয়লালামপুর শহরের অলিম্পিক স্পোর্টস হোটেলে অনুষ্ঠানরত ডিওয়াইটিএম রাজা ডঃ রাজা নাজরিন শাহ কেএল ইন্টারন্যাশনাল ওপেন দাবা চ্যম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডের খেলা শেষে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ তিন খেলায় দুই পয়েন্ট পেয়েছেন।