নিটল টাটা প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বের খেলা ১৫ এপ্রিল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি। একই সাথে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দ্বিতীয় পর্বটিও মাঠে গড়াবে। পেশাদার লিগের ফিরতি পর্বের খেলা ঢাকা, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, চট্টগ্রামের এমএ আজীজ স্টেডিয়াম ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেলে ক্রীড়াচক্র শ্রীলঙ্কায় যাবে এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবল খেলতে। ওই সময় শেখ রাসেলের খেলাগুলো বাকি রেখে ফিকশ্চার করা হবে বলে গতকাল লিগ কমিটির সভা শেষে জানানো হয়েছে।
