চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন আওয়ামী লীগ নেতা নাসির হায়দার করিম বাবুল। গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে কয়েকজন ছাত্রলীগ কর্মী তাকে সিএনজি অটোরিক্সা থেকে নামিয়ে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে দেয়। পরে ছাত্রলীগের অন্য কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। বাবুল তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে নিয়োগ ও পদ দেয়ার কথা বলে টাকা নিয়েছে বলে অভিযোগ করেছে লাঞ্ছিতরা। বাবুল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক।
